মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় | Daily AjKaler Kontho

মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়


আরিফ হোসেন , মান্দা (নওগাঁ) উপজেলা প্রতিনিধি: প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

মান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অদ্য (২ ফেব্রুয়ারী ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে মান্দা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর জেলা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ মান্দা থানা , জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কর্মকর্তাগণকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা, সচেতনতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর এস/এ