শরীয়তপুরের নড়িয়া ‍উপজেলায় যৌথবাহিনীর অভিযানে হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

শরীয়তপুরের নড়িয়া ‍উপজেলায় যৌথবাহিনীর অভিযানে হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার


মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
শরীয়তপুরের নড়িয়া ‍উপজেলায় যৌথবাহিনীর অভিযানে হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হাত বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারি) ভোরে নড়িয়া আর্মি ক্যাম্পের মেজর আনন্যা চন্দ্র শেখড় এর নেতৃত্বে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারিকান্দি এলাকা থেকে এ হাতবোমা ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন, বাড়ির মালিক নাসির উদ্দিন বাচ্চু পেদা, তার ভাতিজা মেহেদী পেদা ও রনি পেদা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেনাবাহিনী ও নড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে নাসির উদ্দিন বাচ্চু পেদার বাড়ি ও পাশের একটি মসজিদ থেকে ৯৫টি ককটেল, ৮টি টেডা ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাপারী কান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ/আর বি