গণভোট বিষয়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গণভোট বিষয়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত


জাককানইবি প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
গণভোট বিষয়ে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি)-এর সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) (উপদেষ্টা পদমর্যাদা) জনাব মনির হায়দার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান ।

এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. মো. মিজানুর রহমান ।

মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তাগণ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি