
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার দুপুরে তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ইমাম সমিতির সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর চার সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মতবিনিময় সভার প্রধান অতিথি ফরিদুল কবির তালুকদার শামীমের সঙ্গে এক মত বিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা, মুফতি এনামুল হাসানের সভাপতিত্বে এ মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।
আরো বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ জিহাদী, মুফতি মাহবুবুর রহমান, ইমাম তোফাজ্জল হোসেন, তোর সরিষাবাড়ী জামে মসজিদের ইমাম নিকাহ রেজিস্টার মুখলেসুর রহমান। এসময় বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ তোফাজ্জল হোসেন, হাফেজ মোঃ আমিনুল হক, হাফেজঃ মাওঃ মাহমুদুল হাসান প্রমুখ।
জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা জুনায়েদ বলেন, আমাদের বিভিন্ন দাবি নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :