সাতক্ষীরায় ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ৩:১৪ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ‘ল’ কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্যের ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। রবিবার বিকাল ৫টায় শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলেল তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে। আমি বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।

ডক্টর রবিউল ইসলাম খান বলেন, বিএনপি’র সাথে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের পূর্ব থেকেই আছে। আর বিএনপি’র সাথে যুগপৎ রাজনীতি স্বাচ্ছন্দের সাথেই আমরা করেছি বিগত ১৫ বছর। তাই ভবিষ্যৎ দিনগুলিতে আমরা বিএনপি’র রাজনীতি ভালোভাবেই করতে পারবো এ বিশ্বাস আমাদের শতভাগ আছে। এসময় তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক এড. আকবর আলী, সদস্য সচিব এড. নুরুল আমিন প্রমুখ।

আজকালের কন্ঠ/আর এস/এ