খানসামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

খানসামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃরব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
খানসামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে বিভিন্ন সরকার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষণ হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।