ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা | Daily AjKaler Kontho

ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা


বজলুর রহমান প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা যাত্রাবাড়ী-ডেমরা,স্টাফ কোয়াটারে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩১ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন মোস্তফা দিপুর কাস্তে মার্কায় প্রচারণা চালানো হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন মোস্তফা দিপু তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে আমাদের এলাকায় কোন উন্নয়ন হয়নি।বিগত দিনে যারা এখানকার সংসদ সদস্য হয়েছিলো তারা এই এলাকায় কোনো উন্নয়নের স্মৃতি রেখে যায়নি , এই ঢাকা ৫ আসনে কোনো সরকারি হাসপাতাল নেই এবং কোনো সরকারি কলেজ নেই, খেলাধুলার মাঠ নেই, শিশু পার্ক নেই। এই ঢাকা- ৫ আসনে স্বাধীনতা পর থেকে এক দিন বৃষ্টি হলে রাস্তা ঘাট সব ডুবে যায়। এতটুকুও কাজ কেও করে যায়নি। আমরা গুলশান বনানী থেকেও বেশি ভ্যাট-ট্যাক্স দিয়ে থাকি তাঁরপরেও উন্নয়ন থেকে বঞ্চিত। আমাদের এলাকায় সরকারি কোন প্রতিষ্ঠান নেই কেও যদি দেখাতে পারে তাহলে আমি নিজে তাকে পুরস্কৃত করবো।

তাই আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য হতে পারলে এই ঢাকা- ৫ আসনের অসম্পূর্ণ কাজ গুলো বাস্তবায়ন করবো ও সকলের সুখ দুঃখের সাথী হবো।

আজকালের কন্ঠ/আর বি