
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আগামী ১২ ফ্রেবুয়ারী নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে আমার কাছে সবচেয়ে গুরুপ্তপূর্ণ বিষয় প্রতিটা বেকার যুবক-যুবতী , ছাত্র-ছাত্রী কর্মসংস্থান অত্যান্ত গুরুপ্তপূর্ণ | আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য গ্যাসের সংযোগ প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌছে দিবো। এখানে শিক্ষা স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলা মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। আমি নাটোরের মানুষকে শান্তি এবং উন্নয়ন দিবো।
আজ শুক্রবার সকালে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষনায় সময় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রুহুল আমিন তালুকদার টগর,সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :