
বদলগাছি থানায় এলাকায় যৌথ বাহিনীর চেকপোষ্টে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদকদ্রব্য), দুইজন আসামিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত ৭:৪৫ মিনিটের সময় বদলগাছি থানা এলাকায় বদলগাছি ইউনিয়ন চার রাস্তা মোড়ে বদলগাছি থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালে দুইজন আসামি মোস্তাকিম হোসেন (২৫) এবং জাহাঙ্গীর হোসেন (২৬) নামে দুই ব্যক্তিকে ৮০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রানার মোটরসাইকেল নাম্বার বিহীন কালো ব্লু কালার সহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সাথে অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারে পুলিশের ও যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :