কুয়াকাটার খাজুরায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুয়াকাটার খাজুরায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
কুয়াকাটার খাজুরায় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটার খাজুরা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লতাচাপলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাজুরা আবাসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে লতাচাপলী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লী সুলতান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ সেলিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর হাওলাদার, মহিপুর থানা যুবদলের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, থানা বিএনপির দপ্তর সম্পাদক, মোঃ কাওছার মনির, মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি, আবজাল মোল্লা এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান ফকির।

বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা খাজুরা আবাসনের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে আবাসনের অভ্যন্তরীণ কাঁচা রাস্তাঘাটের বেহাল অবস্থা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চলাচলের দুর্ভোগের কথা উল্লেখ করা হয়। তারা বলেন,

বক্তারা আশ্বাস দেন, ধানের শীষের প্রার্থী নির্বাচিত হলে খাজুরা আবাসনের রাস্তাঘাট পাকাকরণ, নিরাপদ চলাচল ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

উঠান বৈঠকে নারী-পুরুষ মিলিয়ে শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি