
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ও দপ্তর প্রধানদের অংশগ্রহণে ‘Managing Job Stress and Burnout’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে অংশগ্রহণকারীগণ নতুন জ্ঞানার্জন করতে পারবেন বলে আমি আশা করি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের কোর্স কারিকুলামকে প্রতিনিয়ত পরিবর্তন করে আপডেট করতে হচ্ছে। বছর ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পরিবর্তে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে। স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে অধিক কাজ করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রশিক্ষণার্থীগণ সামান্যতম উপকৃত হলেও এই প্রশিক্ষণ কর্মসূচির সফলতা।’
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক (কাউন্সেলিং সাইকোলজিস্ট) মোছা. আদিবা আক্তার।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :