পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, “রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তিনি এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

সংশোধিত তফশিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আজকালের কন্ঠ/আর বি