নিরাপত্তাহীন মহাসড়ক: ডাম্প ট্রাক চাপায় ১০বছরের আফরিনের ঘটনা স্থলেই মৃত্যু | Daily AjKaler Kontho

নিরাপত্তাহীন মহাসড়ক: ডাম্প ট্রাক চাপায় ১০বছরের আফরিনের ঘটনা স্থলেই মৃত্যু


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নিরাপত্তাহীন মহাসড়ক: ডাম্প ট্রাক চাপায় ১০বছরের আফরিনের ঘটনা স্থলেই মৃত্যু

লক্ষ্মীপুরে নিরাপত্তাহীন মহাসড়কে ডাম্প ট্রাকের চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত আফরিন ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে ও কাকলী শিশু অঙ্গনের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ডাম্প ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা এবং পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পর আফরিনকে মৃত ঘোষণা করা হয়। অটোচালক রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, দুর্ঘটনায় ব্যবহৃত ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা যায়নি। এই ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে।

আজকালের কন্ঠ/আর বি