
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজনৈতিক মামলায় (ডেভিল হান্ট) অভিযান চালিয়ে ৪নং গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ তারিকুল ইসলাম চান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অদ্য মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ০১টার সময় আগৈলঝাড়া থানাধীন মুড়িহার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম চান গৈলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি মৃত সেরনিয়াবাত আঃ সালামের পুত্র। তার বাড়ি মুড়িহার গ্রামে।আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, তাকে আগৈলঝাড়া থানার মামলা নং-০১, তারিখ-০৩/০১/২০২৬ এর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। উক্ত মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৭৯/১৪৯/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।এ বিষয়ে আগৈলঝাড়া থানার দায়িত্বশীল পুলিশ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :