ফুলবাড়ীতে ধানের শীষের ভোটযাত্রা শুরু | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে ধানের শীষের ভোটযাত্রা শুরু


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে ধানের শীষের ভোটযাত্রা শুরু

জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটযাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের সদর ৮ নং ওয়ার্ডের মুসল্লি পাড়ায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী “আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ”-এর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের চাহিদা ও মতামতের ভিত্তিতে টেকসই উন্নয়ন, জনকল্যাণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তারা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন প্রতিরোধ এবং যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের অঙ্গীকার করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন বাবুল ও মোঃ খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ী উপজেলা নির্বাচনী ধানের শীষ কমিটি এবং মোহাম্মদ মোজাম্মেল হক, আহ্বায়ক, ফুলবাড়ী সদর ইউনিয়ন নির্বাচনী ধানের শীষ কমিটি। এছাড়া উপস্থিত ছিলেন শ্রী বিষ্ণুচন্দ্র সেন, সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল।

নির্বাচনী প্রচারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন “মোহাম্মদ আনিচুর রহমান (আরিফ), ফুলবাড়ী উপজেলা যুবদল নেতা ও ফুলবাড়ী সদর ইউনিয়ন ধানের শীষ নির্বাচনী কমিটির সদস্য”। তিনি মাঠপর্যায়ে নেতাকর্মীদের সমন্বয়, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং যুবসমাজকে প্রচারণায় সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসূচিকে গতিশীল করেন।

নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

আজকালের কন্ঠ/আর বি