
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিএনপির উদ্যোগে ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কমলনগর উপজেলার চর লরেন্স, সাহেবের হাট ও চর কাদিরা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান—সাবেক সংসদ সদস্য, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (লক্ষ্মীপুর-৪: রামগতি ও কমলনগর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, লন্ডন বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব সাহাবুদ্দিন সাবু—সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপি।
জনসভায় সভাপতিত্ব করেন জনাব নুর হুদা চৌধুরী, সভাপতি, কমলনগর উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব এম. দিদার উদ্দিন, সাধারণ সম্পাদক, কমলনগর উপজেলা বিএনপি।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ধানের শীষ মার্কার পক্ষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :