
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে অবহেলিত নড়াইল জেলা। এই জেলার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে, এর কোন বিকল্প নেই।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী নাকশী মাদ্রাসা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।
জনসভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এসএম শাহিন বিপ্লবসহ প্রমুখ।
নির্বাচনী জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :