
বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা এই নির্বাচন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশর মানুষ দীর্ঘ প্রায় বিশটা বছর তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারেনি এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিলো।
আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশর মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করি।
বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশ বেশী সিট নিয়ে রাষ্ট্র গঠন করবে তিনি আজ শনিবার সকালে নাটোরের সদরের ২নং তেবাড়িয়া ইউনিয়নের পাচপাড়া এলাকা নির্বাচনী প্রচারনা তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল,ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :