আলেম ওলামাদের দোয়া নিতে কওমী মাদ্রাসায় ধানের শীষের এমপি প্রার্থী | Daily AjKaler Kontho

আলেম ওলামাদের দোয়া নিতে কওমী মাদ্রাসায় ধানের শীষের এমপি প্রার্থী


মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
আলেম ওলামাদের দোয়া নিতে কওমী মাদ্রাসায় ধানের শীষের এমপি প্রার্থী

সন্দ্বীপের বরেণ্য ও প্রবীণ আলেম ওলামাদের দোয়া নিতে সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসে ক্বওমিয়া’র প্রধান কার্যালয় মদীনাতুল উলূম মাদ্রাসায় যান সন্দ্বীপ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। এসময় সন্দ্বীপের প্রায় সকল মাদ্রাসার মুহতামিম ও ধর্মীয় মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

এসময় মোস্তফা কামাল পাশা বলেন আমি ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি এসেছি অতীতের মত আপনাদের দোয়া নিতে। যার দ্বারা আপনাদের কাজ হবে,আলেম ওলামার সম্মান অক্ষুণ্ণ থাকবে,সন্দ্বীপকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং নিরাপদ আবাসস্থল করতে পারবে তাঁকে আপনারা ভোট দিবেন। এটা আপনাদের অধিকার। এব্যাপারে আমার কোন কথা নেই। আমার জন্য দোয়া করবেন।

প্রতিউত্তরে আলেমগণ ওনার পূর্বের নেতৃত্বের ভূঁয়সী প্রশংসা করেন এবং সংসদ সদস্য থাকাকালীন সন্ত্রাস দমনে ওনার ভূমিকার কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে ভবিষ্যতে পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দোয়া পরিচালনা করেন ইত্তেহাদুল মাদারিসে ক্বওমিয়ার সভাপতি প্রবীণ আলেম মাওলানা মাহবুবুল হক।

আজকালের কন্ঠ/আর বি