
গাজীপুরে ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মেয়র মুজিবুর রহমানের পক্ষে নির্বাচনী র্যালি করেছে কোনাবাড়ী থানা যুবদল।
আজ শুক্রবার ২৩শে জানুয়ারি বিকালে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আবু সালেহ ও নাহিদ আলম তন্ময় এর নেতৃত্বে কোনাবাড়ী বিসিক ১নং গেইটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুতের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে গাজীপুর মহানগর ও কোনাবাড়ি থানা যুবদলের ৬টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :