
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতিক নিয়ে প্রচারণার মাঠে নেমেছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী প্রচারণার প্রথম দিনে উপজেলার জামতলী বাজার, বড়, ছোট চৌগ্রাম বাজার সহ বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণার সফর করেন তিনি।
সকাল ১১ টায় জামতলী বাজার থেকে প্রথম ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং সকলের কাছে দোয়া চেয়ে কুশল বিনিময় করেন। প্রচারণা ও গণসংযোগের সময় গণমাধ্যম কর্মীদের কাছে এক সাক্ষাতকারে অধ্যক্ষ আনু বলেন, আজ প্রথম দিন প্রচারণায় মাঠে নেমেছি। জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। ভোটাররা ধানের শীষে এবার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে। আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে জননেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক সারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউপির সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু প্রমূখ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :