লক্ষ্মীপুর সদর: নির্বাচনী প্রচারণার শুরুতেই সংঘর্ষ, আহত ৪ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুর সদর: নির্বাচনী প্রচারণার শুরুতেই সংঘর্ষ, আহত ৪


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
লক্ষ্মীপুর সদর: নির্বাচনী প্রচারণার শুরুতেই সংঘর্ষ, আহত ৪

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন:
বিএনপি কর্মী মো. শাহজাহান
জামায়াত কর্মী ফিরোজ আলম
ছাত্রশিবির ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন
অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন

প্রাথমিক তথ্যমতে, সকালে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিমের সমর্থকরা (দাঁড়িপাল্লা প্রতীকে) ফেস্টুন টানার উদ্দেশ্যে রিফুজি মার্কেটে যান। তখন বিএনপি কর্মী শাহজাহান তাদের বাধা দেন। এ সময় বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে পরিণত হয়।
ঘটনার পর বিএনপি কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজকালের কন্ঠ/আর বি