
চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দের জেরে ৩ বছরের শিশু আব্দুল্লাহ নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে৷
বুধবার দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে৷ পরিবারের লোকজন জানায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে স্থানীয়রা জানায় মানসিকভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়৷ ঘটনা তদন্তে কাজ করছে জোরারগঞ্জ থানা পুলিশ৷ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে থানা পুলিশ৷
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ অভিযোগে ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :