বিইউবিটি কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং সোসাইটি(জবি) | Daily AjKaler Kontho

বিইউবিটি কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং সোসাইটি(জবি)


জবি প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
বিইউবিটি কর্তৃক আয়োজিত বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং সোসাইটি(জবি)

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি(বিইউবিটি) কর্তৃক আয়োজিত ইনভাইটেশন বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং সোসাইটি (এফএইচডিএস)।গত ৬ সেপ্টেম্বর বির্তক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

‎আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় উপাচার্যর কক্ষে মডারেটরসহ বিতার্কিকগণ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক( এফএইচডিএস)ফাতেমা তুজ জোহরা বলেন,’ফয়জুন্নেসা হল ডিবেটিং সোসাইটি থেকে প্রথম চ্যাম্পীয়ন ট্রফি নিঃসন্দেহে আমাদের জন্য গর্ব এবং অতি আনন্দের বিষয়। আমাদের বিতার্কিক রা আমাদের ক্লাবের এ্যাসেট।তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে তারা তাদের শ্রম এবং মেধা দিয়ে অর্জন করেছে। আশা রাখি ক্লাবের বিতার্কিক রা ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’

‎উপাচার্য মো.রেজাউল করিম, পিএইচডি বলেন,’তোমাদের সাবাইকে অনেক অনেক শুভেচ্ছা।এসব এক্সটা কারিকুলাম এক্টিভিটি বাড়াতে হবে আমি চাই আমাদের মেয়েরা এগিয়ে যাক অনেক দূর‌‌।হলে কোন বির্তক উৎসব হলে আমাকে জানাবে আমি থাকার চেষ্টা করবো‌’

‎উল্লেখ্য যে,বির্তক প্রতিযোগিতাটি‌ গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল,জকসু ও ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভিসির সাথে দেখা করেন বিতার্কিকরা ।এতে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ফাইনালে ওঠার সুযোগ পায়।পরে ৫-০ ব্যালটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং ক্লাব এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। টিমের অংশগ্রহণকারী বির্তাকিকগণ ছিলেন-শেখ তাসলিমা জাহান মুন,মারজান আক্তার ইলমা ও রোকসানা মিতু‌।

আজকালের কন্ঠ/আর বি