আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে ৭১-২৪ মৈত্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে ৭১-২৪ মৈত্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে ৭১-২৪ মৈত্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে ৭১-২৪ মৈত্রী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্লে-গ্রাউন্ড মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মিলন হালদার।

টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিশির কুমার গাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত ছাত্র রায়হান মাহমুদুল ওয়াহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সবুজ রায়, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. গোলাম মোরশেদ সজীব বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফাইনাল ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মো:তামিম সেনিয়াবাদ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় কপত ও ফয়সাল। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

আজকালের কন্ঠ/আর বি