
অদ্য ২০ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, গাজীপুর এবং চান্দুরিয়া বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ এগারো লক্ষ পঁচিশ হাজার টাকার ঔষধ ও শাড়ি আটক করে।
পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন জোড়া তালগাছ নামক স্থান হতে ৭,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ক্যাটাগ্রা ট্যাবলেট আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি মাঠ নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া চান্দুরিয়া বিওপি এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/১ এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট=১১,২৫,০০০/- (এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :