
নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর সাইদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিস রুহুল আমিন (টিংকু সদ্দাম প্রার্থীতা আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটানিক কর্মকর্তা আসমা শাহিন এর হাতে মনোনয়ন প্রত্যাহারের আবেদন তুলে দেয়।
প্রার্থী জানান , দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এই মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামায়াতের ১০দলীয় জামায়াতে ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে। মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
জামায়াত নেতারা জানান, দলীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান নিয়ে দলীয় ফোরামে আলোচনা চলবে বলেও উল্লেখ করেন তারা।
মনোনয়ন প্রত্যাহারের ফলে নাটোর-৩ আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার চিত্রে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :