ঢাকা-৭ আসনের বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন | Daily AjKaler Kontho

ঢাকা-৭ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ঢাকা-৭ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন

১৯ জানুয়ারি সোমবার দুপুরে বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এই সামাজিক কার্যক্রমে অংশ গ্রহন করেন তিনি।

বংশাল আহলে হাদিস বড় মসজিদে যোহরের এর নামাজ আদায় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মধ্যে দিয়ে সামাজিক কার্যক্রমে অনুষ্ঠানটি শুরু হয়, পরে দুপুর ২.৩০ মিনিট ৩৫নং ওয়ার্ডের বাসাবাড়ি লেন ইউনিট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

৩৫নং ওয়ার্ড গোয়াল নগরে পঞ্চায়েত, মুরুব্বিদের সাথে বিভিন্ন সমস্যার গ্যাস, পানি, রাস্তার ঘাটের সমস্যা কথা শুনেন পরে আশ্বস্ত করেন নির্বাচিত হতে পারলে এলাকার সব সমস্যার সমাধান করবেন তিনি।

বিকেল ৪.৩০ মিনিট ৯ নং মালিটোলা লেন ছোট মসজিদে আসরের এর নামাজ আদায় ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

৩৫নং ওয়ার্ড মালিটোলা আহলে হাদিস মসজিদে মাগরিবের এর নামাজ আদায় ও যুবদলের উদ্যোগে পুরান মোগল টুলি শহীদ জিয়া বিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর পরে তিনি ভিতর বাড়ি লেন মসজিদ এশার নামাজ আদায় ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান শেষে কামাল বাগ মদিনা মার্কেট সংলগ্ন রোডে পবিত্র ওরশ মোবারক অংশগ্রহণ করেন।

উক্ত সামাজিক কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি, সভাপতি, রোলেক্স পারভেজ হ্যাপি ও সাধারণ সম্পাদক, মোঃ জামাল উদ্দিন সহ ৩৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।