শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলার মান্দা উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। এছাড়াও উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া করেন। নেতারা আর উল্লেখ করেন বাংলাদেশের এযাবৎ যত রাষ্ট্রপ্রধান এসেছে তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন অন্যতম।

তিনি বাংলাদেশের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সকল শ্রেণীর পেশার মানুষের সাথে মিশে কাজ করে গেছেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে চিহ্নিত । শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শূন্যতা বাংলাদেশের জনগণ অনুভব করেছেন।

আজকালের কন্ঠ/আর বি