
ভোলার উত্তরে ব্যস্ততম যানজটের শহর পরানগঞ্জ বাজার। এই বাজারের উপর দিয়েই ইলিশা ফেরীঘাট, ভেদুরিয়া ফেরিঘাট এবং ইলিশা লঞ্চঘাটে যানবাহন ও যাত্রীরা আসা যাওয়া করে। ফলে পরানগঞ্জ বাজার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
যার ফলে এই বাজারে সবসময় যানজট লেগেই থেকে। অনেক সময় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা যাত্রীরা যানজটে আটকে থাকতে হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ফলে অনেক সময় লঞ্চ মিস করতে হয়। ভোগান্তিতে পরেন যাত্রীরা। মালবাহী গাড়ীগুলোও সময় মতো ফেরি ধরতে না পেরে ঘন্টার পর ঘন্টা কিংবা ১-২দিন ফেরিঘাটে আটকে থাকে। বিশেষ করে সকাল সাতটার সময় এবং বিকাল পাঁচটা এই সময় গুলোতে যানজট বেশি দেখা যায়।
এ বিষয়ে বাজারের কিছু লোককে জিজ্ঞেস করলে তারা বলে যদি প্রশাসন থেকে এখানে ট্রাফিক পুলিশ দেওয়া হয় তাহলে এ বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।
এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পরানগঞ্জ বাজারের দুই পাশে দুজন ট্রাফিক পুলিশ দিলে এই যানজট থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করেন পথচারীরা। তাই এই সমস্যা নিরসনে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :