
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনি আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিন আহমেদ, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সঞ্চালনায় সভায় লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, এনসিপির প্রার্থী মাহবুব আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হাসান; লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
এছাড়া লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতে ইসলামীর প্রার্থী খালেদ সাইফুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :