
নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নড়াইল – ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম।
এ সময় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শ.ম লুতফার রহমান, নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ.ম জামশেদ আহমেদ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ, সিনিয়র সহসভাপতি মো. নজরুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুরুল সাঈদ বাবুসহ প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নড়াইল ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মো. মনিরুল ইসলাম।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :