
কুমিল্লা দেবিদ্বারে চুরি হওয়া একটি অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দেবিদ্বার থানার মামলা নং–১১, তারিখ ১৪-১১-২০২৬ খ্রি., ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১) মোঃ জামাল হোসেন (পিতা: জলফু মিয়া),
২) মোহাম্মদ মহসিন (পিতা: আব্দুল কাদের);
উভয়ের ঠিকানা— সাং ফুলতলী (উত্তরপাড়া, বজলু মেম্বারের বাড়ি), থানা দেবিদ্বার, কুমিল্লা।
এছাড়া অপর আসামি—৩) মোহাম্মদ আরিফ হোসেন (৪১), পিতা: মাসুদ মিয়া, স্থায়ী ঠিকানা: অশোকতলা, থানা কোতোয়ালী, কুমিল্লা।পুলিশ জানায়, গ্রেফতারের সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। চট্টগ্রামের বাকুলি, কুমিল্লা চৌদ্দগ্রাম ও টমছম ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ থাকলে তাকেও গ্রেফতার করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :