দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু আর নেই | Daily AjKaler Kontho

দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু আর নেই


আজকালের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ২:৩০ অপরাহ্ন
দৈনিক আশ্রয় প্রতিদিনের সম্পাদক অ্যাড. বেলায়েত হোসেন টিপু আর নেই

জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সহ-সভাপতি অ্যাড. বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে সাংবাদিক, শুভানুধ্যায়ীদের পাশাপাশি গভীরভাবে শোক প্রকাশ করেছেন দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান মিজান। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ্যাড. বেলায়েত হোসেন টিপু’র হাত ধরেই ‘আশ্রয় প্রতিদিন’ দেশের পাঠক সমাজে একটি নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা’র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়। আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। কুমিল্লার লাকসামে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ঢাকার মতিঝিল প্লাজা (ফকিরাপুল) এলাকায় তার প্রধান সম্পাদকীয় কার্যালয় থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো। কেবল সাংবাদিকতা নয়, আইন পেশাতেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি