খালেদা জিয়ার মধ্যে ছিল রাজনৈতিক রুচিবোধ: নূরুল কবির | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার মধ্যে ছিল রাজনৈতিক রুচিবোধ: নূরুল কবির


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
খালেদা জিয়ার মধ্যে ছিল রাজনৈতিক রুচিবোধ: নূরুল কবির

নিউ এজ সম্পাদক নূরুল কবির বলেছেন, বেগম খালেদা জিয়ার মধ্যে ছিল রাজনৈতিক পরিমিতবোধ ও রুচিবোধ। জীবদ্দশায় কখনো নিন্দাসূচক বাক্য প্রয়োগ করেননি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের শোকসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি তার এ মধ্যপন্থি রাজনীতি পছন্দ করলেও কখনোই সরাসরি যুক্ত হইনি।

শোকসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সবধর্মিণী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।

আজকালের কন্ঠ/আর বি