
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :