পদ্ম শাখরা বিজিবি ক্যাম্প হতে ভোমরা ঠাকুর ঘর পযন্ত রাস্তাটির বেহাদ দশা | Daily AjKaler Kontho

পদ্ম শাখরা বিজিবি ক্যাম্প হতে ভোমরা ঠাকুর ঘর পযন্ত রাস্তাটির বেহাদ দশা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
পদ্ম শাখরা বিজিবি ক্যাম্প হতে ভোমরা ঠাকুর ঘর পযন্ত রাস্তাটির বেহাদ দশা

সাতক্ষীরা সদর উপজেলা ভোমরা ইউনিয়নে পদ্ম শাখরা বিজেবি ক্যাম্প হতে ভোমরা ঠাকুর ঘর পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। দীর্ঘ ৩ থেকে ৫ মাসেও কাজ শুরু হলেও শেষ করতে পারিনি ঠিকাদার প্রতিষ্ঠান।

জায়গায় জায়গায় ইটের খোয়া উঠে জাচ্ছে। ভ্যান মোটরসাইকেল চলাফেরা করতে পারছেনা। ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে জাতায়াতে খুব অসুবিধায় পড়ছে।

ব্যবসায়িরা অনের দুরের পথ ঘুরে ভোমরা স্থলবন্দরে পৌঁছায়তাছে। ৩ কিলোমিটার কলেজ ছাত্র ছাত্রী পায়ে হেটে যেয়ে তারপর গাড়িতে উঠতে হচ্ছে।কোন যানবহনে তারা জেতে পারছে না। এই রাস্তাটি দিয়ে বিজিবি ভোমরা পদ্ম শাখরায় যাবার একমাত্র পথ।

পদ্ম শাখরা হাড়দ্দাহ কোমর পুরে মানুষ এই রাস্তা দিয়ে ভোমরা স্থলবন্দরে লিবারি কাজ করে। বত্তমানে ভ্যান ট্যালি সারকেল গেলেয় ঠেলে নিয়ে যেতে হচ্ছে।

একটি ভ্যান গেলে ৩/৬ জন ঠেলে নিয়ে যেতে হয়।এলাকা বাসী দাবি অতি দ্রুত এই রাস্তাটি যানচলাচলে পথ সুগম করে দেওয়া জোর দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি