আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার: দুলু | Daily AjKaler Kontho

আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ২:১৪ অপরাহ্ন
আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় আগামী দিনে ৩১ দফার ভিতর উনি উল্লেখ করেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, তার মানে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবে। যদি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, অর্থাৎ ইতিপর্বে আপনারা যারা হিন্দু, মসুলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপনারা জানেন, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন, উনি এদেশের বাংলাদেশর মানুষকে বলেছিলেন, আমরা বাংলাদেশী হিন্দু মসুলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী।

তিনি আরো বলেন, এখানে আমরা সকলেই আমরা স্বাধীন ভাবে এই দেশ, এই দেশের নাগরিক হিসেবে বুক উচু করে নিজেকে পরিচয় দিবো । যে যে ধর্মের মানুষ বুক উচু করে কথা বলবে , এইটাই হচ্ছে এই দলের মূল নীতি। আমাদের নেতা তারেক রহমান একই কথা বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনার জন্য আপনাদের কে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে তারেক রহমান সাহেব এই বাংলাদেশেকে পরিচালনা করবেন। উনি তার রাজনৈতিক অঙ্গিকারে বলেছেন।

আজ বুধবার রাতে নাটোর শহরের উত্তর চৌকির পাড় শ্রী শ্রী রাম চন্দ্র মন্দিরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় প্রার্থনা সভায় তিনি এ সব কথা বলেন।

সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরের সভাপতি রেবা দাস, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ,শ্রী শ্রী রাম চন্দ্র মন্দিরের পুরোহিত অমিয় মুখার্জি, সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি