
দিনাজপুর খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারের পাশে ভাড়ায় চালিত “রয়েল স্টার স্কুল ” প্রাইভেট প্রতিষ্ঠানটি গড়ে তোলেন পরিচালক আনোয়ার হোসেন। এই বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী -থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
এমপিও ভুক্ত না হওয়ার কারণে পার্শ্ববর্তী সরহদ্দ উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ বাবদ প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ৩৫০০-৪০০০ টাকা করে উত্তোলন করেন।
বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।
সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা উত্তোলন করেন।
এছাড়া ও সরকারি নীতিমালায় ২০২৬ উল্লেখ আছে যে, ভর্তি ফি ও সেশন ফি বাবদ মফস্বল এলাকার জন্য ৫০০ টাকা নেওয়ার বিধান থাকলেও রয়েল স্টার স্কুলের পরিচালক আনোয়ার হোসেন সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে, শ্রেণী ভেদে ৮০০ থেকে ১৫০০ টাকা উত্তোলন করেন। অনুসন্ধানে জানা গেছে,প্রায় বিদ্যালয়টিতে ১৫ শত এর অধিক শিক্ষার্থী রয়েছে, এদের কাছ থেকে সরকারি নির্ধারিত ফি এর বাইরে প্রতিবছর ১০ লক্ষ টাকা করে উত্তোলন করেন। জানা গেছে রয়েল স্টার স্কুলের পরিচালক আনোয়ার হোসেন খানসামা উপজেলায় অবস্থিত এম পি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলা ভাষা কলেজের ভূগোল বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োজিত রয়েছেন।
সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এবং আচরণ ও শৃঙ্খলা বিধিমালা ২০২৪ এর অনুযায়ী ৪ নং অনুচ্ছেদে শাস্তির বিধান যদি কোন শিক্ষক লংঘন করে। অন্য কোন লাভজনক প্রতিষ্ঠানে সরকারি সম্পর্কিত করেন তবে তার এমপিও সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে বিভাগীয় মামলার মাধ্যমে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হতে পারে সারসংক্ষেপঃঅনুযায়ী যদি একজন এমপিও ভুক্ত শিক্ষক হন তবে আপনি কাগজে কলমে অন্য কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক বা প্রধান উদ্যোক্তা হতে পারবেন না যদি না আপনি সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি লাভ করেন।
বাংলা ভাষা কলেজের প্রভাষক আনোয়ার হোসেন এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গ করে দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় অসহায় গরীব শিক্ষার্থীদের কাজ থেকে এস এস সির ফরম ফিলাপ, সেশন ফি, ভর্তি ফির কোটি টাকা হাতিয়ে নিয়ে চৌরঙ্গী বাজারের পার্শ্ববর্তী টঙ্গুয়া গ্রামের ঝগুরু পাড়া নামক এলাকায় বিপুল পরিমাণ অর্থ দিয়ে জমি ক্রয় করে নতুন করে রয়েল স্টার স্কুল ভবন নির্মাণ একটি করেন।
বাংলা ভাষা কলেজের প্রভাষক আনোয়ার হোসেনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েল স্টার স্কুল এর সকল অনিয়ম তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অভিভাবকগন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :