
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে তাঁরা কেন্দ্রগুলোর অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি ভোটার ও শিক্ষার্থীদের মাঝে নির্বাচন বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :