মুরারিচাঁদ কলেজে দর্শন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মুরারিচাঁদ কলেজে দর্শন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত


ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
মুরারিচাঁদ কলেজে দর্শন বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ‘নবীন ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার, সকাল ৯টা থেকে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: আকমল হোসেন, উপাধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ, সিলেট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, মুরারিচাঁদ কলেজ, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু নাসের খান।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, দর্শনচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নৈতিকতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষাজীবনে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সততার চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দর্শন বিভাগ শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সবসময় সহায়ক ভূমিকা পালন করে আসছে। তিনি নিয়মিত অধ্যয়ন ও মননচর্চার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন মিফতা হাসান ও নাদিরা। অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি