
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের কৈ পাড়ায় মৃত ভুপেন মাস্টারের ছেলে বিধান চন্দ্র রায়ের গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরটি পুড়ে যায় এবং তার দুটি গরু পুড়ে মারা যায়।এসব গরুর আনুমানিক মূল্য স্থানীয়দের মতে প্রায় ৯০ হাজার টাকা।
এছাড়া ওই গোয়ালঘরে থাকা তার ভাই রতন কুমার রায় এর একটি রামছাগল ও দুটি গরু এবং একই পরিবারের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে জগদীশ চন্দ্র এর দুটি গরু গুরুতর আহত হয়েছে। বর্তমানে আহত গরুগুলো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
জানা যায়,গোয়ালঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না এবং সেখানে আগুন ব্যবহারের কোনো সুযোগও ছিল না। ফলে আগুনের সূত্রপাত নিয়ে রহস্য তৈরি হয়েছে।
স্থানীয়দের মধ্যে দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের আশঙ্কাও করা হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :