গৌরনদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
গৌরনদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিদায় সংবর্ধনার আ‌য়োজন ক‌রেন গৌরনদী উপজেলার সকল মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও সুপারবৃন্দ।

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত বিদায় সংবধনা অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্যে রাখেন গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বক্তব‌্য রা‌খেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। উল্লেখ্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জলিল গৌরনদী উপজেলায় দীর্ঘ ৭ বছর কর্মজীবন অতিবাহিত করেন। দীর্ঘ এই ৭ বছরের কর্মজীবনের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, আশোকাঠী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, আক্তারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান,নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন, আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন, বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক হাসান, কুতুবপুর এস‌ইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার মাঝি, লক্ষণ কাঠি দাখিল মাদ্রাসার সুপার মোঃ আলাউদ্দিন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান সহ আরো অনেকে।

শেষে বিদায়ী কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের আগামী দিনের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।।

আজকালের কন্ঠ/আর বি