
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের কল্যাণে শেরপুর পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১০:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম। সভা পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মগ্রন্থের পাঠ দিয়ে শুরু হয়।
পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যের কল্যাণ ও সমস্যার বিষয়ে শুনেছেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর রাখার জন্য সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) এবং জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে পুলিশ সদস্য এবং সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /আর এস/আর
আপনার মতামত লিখুন :