বারহাট্টায় চোরাচলানের মাধ্যমে ৬ পিকআপ ভর্তি গরু সহ ১জন আটক | Daily AjKaler Kontho

বারহাট্টায় চোরাচলানের মাধ্যমে ৬ পিকআপ ভর্তি গরু সহ ১জন আটক


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
বারহাট্টায় চোরাচলানের মাধ্যমে ৬ পিকআপ ভর্তি গরু সহ ১জন আটক

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।

আজ সোমবার সকালে উপজেলার নৈহাটী গরুর বাজার থেকে তাঁকে গরুসহ আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার নৈহাটী বাজারে সপ্তাহে সোমবার গরুর হাট বসে। বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। আজ গোপন সংবাদে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীরকে ৩২ গরুসহ আটক করা হয়। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ছয়টি পিকআপ জব্দ করা হয়।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ /আর এস/এস