
নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি সুপার মার্কেট থেকে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৯ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার।
পুলিশ সুপার জানান, সম্প্রতি মাইজদীর একটি সুপার মার্কেটে অবস্থিত একটি স্বর্ণালংকারের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে ৯ ভরি উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :