কুড়িগ্রামে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

কুড়িগ্রামে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
কুড়িগ্রামে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

উত্তর কুমরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত শনিবার ১০ জানুয়ারি ভিতরবন্দ ইউনিয়নের ত্রিমোহনী মোড় সংলগ্ন আব্দুল গণি মিয়ার বাসভবনে বিকেলে ভোগডাঙ্গা ইউনিয়নের এতিম, অসহায় ও দুঃস্থ প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আব্দুল গণি মিয়া, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক রুবেল, সদস্য, জেলা বিএনপি, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি; ফখরুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী ও প্রতিষ্ঠাতা পরিচালক, শিশু বিকাশ কিন্ডারগার্টেন, মধ্য কুমরপুর; ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক, শিশু বিকাশ কিন্ডারগার্টেন, মধ্য কুমরপুর; আমির হোসাইন আমু, যুগ্ম আহ্বায়ক, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি প্রমুখ।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদ হোসাইন। এ সময় আব্দুল গণি মিয়া বলেন, “আমি সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন।”

প্রধান অতিথি আশরাফুল হক রুবেল বলেন, “এই শীতে অসহায় ও দুঃস্থ মানুষের কথা চিন্তা করে আব্দুল গণি মিয়া আপনাদের জন্য এই শীতবস্ত্র উপহার দিয়েছেন। আপনারা সবাই গণির জন্য দোয়া করবেন।

আজকালের কন্ঠ/আর বি