বাউফলে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী ধর্ষিত | Daily AjKaler Kontho

বাউফলে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী ধর্ষিত


জিএম ফোরকান বাউফল প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ২:২৩ পূর্বাহ্ন
বাউফলে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী ধর্ষিত

পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১০জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেছেন ধর্ষিত ওই দুই শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। তিনি বন্ধুর বাসায় যাওয়া আগে তার আরেক বান্ধবীকে সাথে নিয়ে তার বাসায় যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করেন।অভিযুক্ত অনিক (২০) ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানা গেছে।

তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ভিকটিম দু’জন শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

আজকালের কন্ঠ / আর এস/এফ