এনআইডি সংশোধন কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল | Daily AjKaler Kontho

এনআইডি সংশোধন কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
এনআইডি সংশোধন কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল

ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে।

এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।

আজকালের কন্ঠ/আর বি