বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ


খান মেহেদী প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাকেরগঞ্জ উপজেলায় জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০টি গ্রুপভুক্ত মোট ১৫০ জন জেলের মধ্যে ৫০টি সুতার জাল বিতরণ করা হয়। জেলেদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও ইলিশ সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব হাদিউজ্জামান, সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলেদের নিয়ম মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এর আগে উপজেলা হলরুমে জেলেদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। প্রশিক্ষণে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, আইনসম্মত জাল ব্যবহার এবং আধুনিক মৎস্য ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি